শিরোনাম
◈ বিএন‌পি সরকা‌রের যাত্রা শুরু, এবার রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?  ◈ অপেক্ষা করুন, দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন (ভিডিও) ◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জে রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে সিটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে মো. হযরত আলী (২৫) ও মো. বেলায়েত হোসেন (৫৯) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

[৩] এদের মধ্যে মো. বেলায়েত হোসেন রাববার (২১ নভেম্বর) সকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এরআগে মো. হযরত আলী শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে। নিহতদের বাড়ি উপজেলার গন্ধর্বপুর এলাকায়। এছাড়া চিকিৎসাধীন অপর দগ্ধ মো. সিরাজুল ইসলাম (৬০) এর শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

[৪] শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন দুই জনের মৃত্যুর বিষটি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অপর দগ্ধ মো. সিরাজুল ইসলাম (৬০) এর শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

[৫] প্রসঙ্গত, শনিবার (২০ নভেম্বর) বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়