শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১২:১৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরে নির্বাচনী মিছিলে স্ট্রোক করে আ’লীগ কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর মিছিল করতে গিয়ে স্ট্রোক করে মো. লিটন হোসেন (৩৭) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লামচরি গ্রামে মেম্বার আরিফুর রহমানের মিছিলে গিয়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মৃতের বাড়িতে যান কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা, রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সিসহ দলের নেতাকর্মীরা।

লিটন কেরোয়া ইউনিয়নের লামচরি গ্রামের মৃত হোসেন মিয়ার বড় ছেলে ও পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আরিফুর রহমান বলেন, লিটন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি বিকেলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহিনুর বেগম রেখার নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন। সেটি শেষে আমার মিছিল বের করা হয়। সেখানে লিটন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং জানান স্ট্রোকে লিটনের মৃত্যু হয়েছে।

আরিফুর রহমান আরও বলেন, রাত সাড়ে ১২টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়