শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান দাপট দেখাতে পারেনি বলে শোয়েব আখতারের মনকষ্ট

স্পোর্টস ডেস্ক : [২] মিরপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। যদিও আরেকটু হলে ম্যাচ হেরে বসতেন বাবর আজমরা। বাংলাদেশের বিপক্ষে উত্তরসূরিদের এই কষ্টার্জিত জয়ে মন ভরেনি দেশটির সাবেক পেসার শোয়েব আখতারের।

[৩] বল হাতে পাকিস্তান দাপট দেখালেও ব্যাটাররা দাপট দেখাতে পারেননি। ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ারপ্লেতেই পতন ঘটে চারটি উইকেটের। শেষদিকে শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজের মারকুটে ব্যাটিং দলকে জয় এনে দেয় ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে। এই জয়ে খুশি হলেও শোয়েবের যেন ঠিক মন ভরছে না।

[৪] তিনি বলেন, পাকিস্তান দাপট দেখিয়ে জিততে পারেনি। জিতেছে এতেই অবশ্য আমি খুশি। টি-টোয়েন্টির প্রসঙ্গ এলে পাকিস্তান বিশ্বের অন্যতম সেরা দল। পাকিস্তানকে তো দাপটের সাথে জিততে হবে। - ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়