শিরোনাম
◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা কলেজে ছাত্রসংসদ নেই ২৭ বছর, তবুও দিতে হচ্ছে ফি

মাজহারুল ইসলাম: [২] ১৮৪১ সালে ২০নভেম্বর উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ঢাকা কলেজের ছাত্র সংসদের রয়েছে অনন্য ইতিহাস। একসময়কার ছাত্ররাজনীতির আঁতুড়ঘর হিসেবে দেশের অসংখ্য বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তির রাজনীতির হাতেখড়ি হয়েছে ঢাকা কলেজ থেকে। জাতির দুর্দিনে ঢাকা কলেজ দুঃশাসনের মরণ-যন্ত্রণা আর কষ্ট সংগ্রামকে ধারণ করে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে। ঢাকা পোস্ট

[৩] ১৯৩৯-৪৫ সালের বিশ্বযুদ্ধ, ১৯৪১ সালের দোল দাঙ্গা, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের সামরিক শাসনের বিরুদ্ধে শিক্ষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এই কলেজের ছাত্রদের অংশগ্রহণ ছিল অগ্রভাগে।

[৪] বর্তমান বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলেরও অনেক উজ্জ্বল নেতা কিংবা প্রয়াত অনেক জাতীয় নেতা ঢাকা কলেজ থেকে তাদের রাজনৈতিক জীবনের শুভ সূচনা করেছিলেন। সেই ঢাকা কলেজে এক অজানা কারণে দীর্ঘদিন ছাত্র সংসদের কার্যক্রম স্থবির। তবে দীর্ঘ এই সময় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর কোন কার্যক্রম না থাকলে প্রতিবছর প্রতিটি শিক্ষার্থীদের টানতে হচ্ছে ছাত্রসংসদ কার্যক্রমের ফি। সাধারণ শিক্ষার্থীদের দাবি যেন অবিলম্বে ছাত্রসংসদ সচল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়