শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: সাহিত্যে হাসান আজিজুল হক নোবেল পুরষ্কার না পাওয়া কর্তৃপক্ষের লজ্জার ব্যাপার

ফেসবুক থেকে নেয়া: সাহিত্যে হাসান আজিজুল হকের নোবেল পুরষ্কার না পাওয়াটা হাসান আজিজুল হকের ব্যর্থতা বা তার যোগ্যতাহীনতা না, এটি নোবেল কর্তৃপক্ষের জন্যই বরং লজ্জার ব্যাপার যে তারা এমন একজন শক্তিশালী লেখককে স্বীকৃতি দিতে পারেনি।

সাহিত্যে যে সব কবি বা লেখক নোবেল পুরষ্কার পেয়েছেন, তাদের সাহিত্যকর্ম, সাহিত্যের মানের বিবেচনায় নিলে এই বাংলা সাহিত্যে বেশ কয়েকজন লেখক আছেন যারা নোবেল পুরষ্কার বিজয়ী লেখকদের চেয়ে মান সম্মত লিখেছেন। আমি তো মনে করি, কবি জীবনানন্দ দাশ কবি টি এস ইলিয়টের চেয়েও ভালো কবি। তাঁর তো নোবেল পুরষ্কার না পাওয়ার কোনো কারনই ছিলো না।– এই কথাগুলো বলছিলেন কবি আসাদ চৌধুরী।
টরন্টো ফিল্ম ফোরাম সন্ধ্যায় হাসান আজিজুল হককে স্মরণ করতে একটি আলোচনা সভার আয়োজন করেছিলো। সেখানে মূল বক্তা ছিলেন কবি আসাদ চৌধুরী। হাসান আজিজুল হকের সাথে নিজের নানা স্মৃতি তুলে ধরে লেখক হিসেবে হাসান আজিজুল হকের শক্তিমত্তা নিয়ে অনেক কথাই বলেছেন এই কবি।

কোনো সাহিত্য সংগঠন নয়, লেখক- সাহিত্যিকরা নন- টরন্টোয় হাসান আজিজুল হককে স্মরণ করে এখন পর্যন্ত একমাত্র আয়োজনটি করেছে কানাডায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্রসেবীদের সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম। ফোরামকে ধন্যবাদ জানাই- শক্তিমান এই লেখকের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজনের জন্য।

  • সর্বশেষ