শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান বিমান কর্মীদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান

মামুন হোসেন: [২] আফগানিস্তানের অন্তরবর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী, আমির খান মুত্তাকি, গত সপ্তাহে পাকিস্তান সফরের পর, ইসলামাবাদের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, আফগান বিমান চালনার কর্মীদের এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং এয়ারপোর্ট অপারেশনের প্রশিক্ষণ দেবে পাকিস্তান। আরবনিউজ

[৩] ইসলামাবাদে আফগান দূতাবাস এই সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে বলেছে যে দুই পক্ষ সম্মত হয়েছে, পাকিস্তান আফগানিস্তানের বিমান কর্মীদের পেশাদার প্রশিক্ষণ দেবে।

[৪] পাকিস্তান সরকারের এভিয়েশন বিভাগের ডেপুটি সেক্রেটারি নুর আহমেদ বলেছেন, পাকিস্তানের জাতীয় পতাকাবাহী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি উভয়ই আফগান কর্মীদের সহায়তা করতে প্রস্তুত।

[৫] এয়ার ট্রান্সপোর্ট ডিরেক্টর ইরফান সাবির বলেছেন, আফগানিস্তান ‘আমাদেরকে এয়ার ট্রাফিক কন্ট্রোল, রাডার কন্ট্রোল, এয়ারক্রাফট মেইনটেন্যান্স এবং অপারেশনাল ট্রেনিং এবং এয়ারপোর্ট অপারেশন ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করেছে।’সম্পাদনা: ফাহমিদুল কবীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়