শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্তঃসত্ত্বা নিপাকে হত্যার পর নদীতে ফেলে দেয় প্রেমিক আমিনুল

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) মো. এনায়েত হোসেন মান্নান বলেন, আমিনুল ইসলাম ওরফে আমিরুলের সঙ্গে লিপা আক্তার নিপার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। আমিরুলের বাবা তাদের সম্পর্ক মেনে নেননি, বরং নিপার বাবাকে দিয়ে অন্যত্র বিয়ে দিতে সহায়তা করেন। সেখানে নিপা এক বছর সংসার করার পর সেখানে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়।

[৩] তিনি আরও বলেন, আমিনুল নিপার স্বামীকে তাদের অতীতের প্রেমের কাহিনী বলেন। এতে নিপার স্বামী ক্ষিপ্ত হয়ে নিপাকে সন্তানসহ বাবার বাড়িতে রেখে আসেন। নিপার স্বামী অন্যত্র বিয়ে করে ফেলেন এবং নিপার সঙ্গে আমিনুলের আবারও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিপা গর্ভবতী হয়ে পড়েন। আমিনুল নিপার বাচ্চাটি নষ্ট করার জন্য ডাক্তারের কাছে গেলে, এটি সম্ভব হবে না বলে জানায় চিকিৎসক।

[৪] গত বছরের ২৪ এপ্রিল সন্ধ্যার পর নিপাকে বিয়ের কথা বলে নৌকাযোগে মেঘনা নদীতে নিয়ে নিপাকে হত্যার পর নদীতে ফেলে প্রেমিক আমিনুলসহ এই কিলিং মিশনে অংশ নেন সাতজন। নিপার মা নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা করেন। আমিরুলের বন্ধু সুজন মিয়া ও চাচাতো ভাই জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে পিবিআই। আমিনুল পলাতক আর বাকি চারজন বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। নিপা ও আসামিদের গ্রামের বাড়ি রায়পুরায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়