শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি ছাত্রীকে লাঞ্ছনা, প্রতিবাদে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর হাফ ভাড়া না নেয়াকে কেন্দ্র করে তাকে লাঞ্ছনার ঘটনায় বাস ভাঙচুর করেছে তার সহপাঠী শিক্ষার্থীরা।এসময় পুলিশ এক শিক্ষার্থীকে আটক করলে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।

[৩] গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে শিক্ষার্থীদের এ অবরোধ শুরু হয়। অবরোধ চলে রাত প্রায় ১টা পর্যন্ত।

[৪] শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বিহঙ্গ পরিবহনের বাসে করে ক্যাম্পাসে আসার সময় সেই বাসের হেলপার হাফ ভাড়া নিয়ে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পরবর্তীতে সেই বাসটি সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে আসলে ওই শিক্ষার্থীর সহপাঠীরা উত্তেজিত হয়ে বাস ভাঙচুর করে।

[৫] এ সময় কর্তব্যরত পুলিশ এক ছাত্রকে মারধর করে আটক করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। পরে ওই ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে দেয়। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষার্থীদের অবরোধ চলে। এছাড়া গাড়ি ভাঙচুরের সময় বিহঙ্গ বাসের এক সহকারীকে মারধর করায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল রাতে জানান, বাসের হেলপারের সাথে শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। লালবাগ জোনের ডিসি ও প্রক্টরিয়াল বডির সাথে বসে ঘটনা সমাধানের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়