শিরোনাম
◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকির তালুকদার: পিতা-মাতা যখন সন্তানের শত্রু

জাকির তালুকদার: লাখ লাখ সন্তানকে শৈশব ও কৈশোর থেকে বঞ্চিত করে চলেছে ডিগ্রিধারী অশিক্ষিত পিতা-মাতা। জিপিএ-৫ পেতেই হবে সন্তানকে। স্কুলতো মোটেই যথেষ্ট নয়। তাই স্কুল ছুটি হতেই দৌড়ে কোচিং ক্লাসে। বাসায় ফিরেই দেখা যাবে বসে আছে ইংরেজি-বাংলা কিংবা ম্যাথের টিচার। শুক্রবার সঙ্গে যোগ হয় আরবি শিক্ষক। সন্তানের খেলার মাঠে যাওয়া নিষেধ, শিশু-কিশোর সংগঠনে যাওয়া নিষেধ। পাড়ার পাঠাগারে যাওয়া নিষেধ। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি এসে রবীন্দ্রসংগীত বাজায়। বই নিতে যেতে পারে না কিশোর-কিশোরী। পাঠ্যবই পড়ে আছে, আউট বই পড়ে সময় নষ্ট করা।

বেচারা সন্তান জানলোই না কীভাবে আরেকজনের সঙ্গে বন্ধুত্ব হয়। জানলোই না সমাজে আরও কত ধরনের কিশোর-কিশোরী আছে যারা তাদের পরিবারের মতো না হলেও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠতে পারে। জানলোই না খেলার মাঠে বাদাম ভাগাভাগি করে খাওয়ার আনন্দ। সে তাই হয়ে ওঠে আত্মকেন্দ্রিক। এমনই আত্মকেন্দ্রিক যে অন্যদের কথা ভাবাতো দূরের কথা, পরবর্তী জীবনে মা-বাবার কথাও ভাবে না। মেয়েরা শেখে দুটৌ জিনিস। ইউটিউব দেখে দেখে নাচ। আর ফ্যাশন পেজ দেখে দেখে নতুন পোশাক কিনে দেওয়ার নাছোড় দাবি। ছেলেরা ছোট স্ক্রিনে মুভি দেখে শেখে ভায়োলেন্সের রকমফের। জিপিএ-৫ হলো। কিন্তু মেডিকেল-ইঞ্জিনিয়ারিং দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে পাস নম্বরটাই তুলতে পারে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী। তখন যাও বেসরকারিতে পড়তে। বাপ-মাকে সেই গুচ্চোর খরচ যোগাতে হয় পেনশন বেচে বা অবৈধ টাকা উপার্জন করে। নিজেদের কর্মফল ভোগ করুন সম্মানিত পিতা-মাতা। লেখক : কথাসাহিত্যিক

  • সর্বশেষ