শিরোনাম
◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে!

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ১০:৪৮ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ১০:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক: তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। স্থানীয় এই নির্বাচন ঘিরে সহিংসতায় ২৮ জনের প্রাণহানির পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, অবৈধ অস্ত্রের যথেচ্ছ ব্যবহার বন্ধে মাঠপর্যায়ে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ।

২৮ নভেম্বর এক হাজার সাতটি ইউনিয়নে তৃতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে দেশের ৮৩৪ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। ওই ভোট ঘিরে সহিংসতায় একজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৩ জন নিহত হন। নির্বাচন ঘিরে প্রতিদিনই কোথাও না কোথাও প্রাণহানির ঘটনা ঘটছে। এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার জুম মিটিংয়ে এ দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওসিদের থানায় থাকা ‘গান রেজিস্ট্রার’ নিয়মিত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, একটি নির্দিষ্ট এলাকায় কতজনের কাছে বৈধ অস্ত্র আছে, সে সম্পর্কে থানার অবহিত থাকার কথা। সব থানার কর্মকর্তারা এই ‘গান রেজিস্ট্রার’ পরীক্ষা করছেন না বলে মনে করছেন তাঁরা। এ ধরনের নির্বাচনে অনেকে বৈধ অস্ত্র দেখান, এর ফাঁকে অনেকে অবৈধ অস্ত্র নিয়েও ঘোরাফেরা করেন। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যাচ্ছে। সে কারণেই থানাগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকার বাইরের একাধিক পুলিশ সুপার বলেছেন, অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পুলিশের নিয়মিত কাজ। এর আগেও বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান হয়েছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের সন্দেহভাজন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁরা আরও জানিয়েছেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনের আগে বৈধ অস্ত্র মালখানায় জমা দেওয়ার নির্দেশনাও জারি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়