শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে দুই মামলায় বিএনপি’র শামীমসহ নেতাকর্মীদের জামিন মঞ্জুর

রিয়াজুর রহমান :[২]  গত ২৯ মার্চ চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষের  ঘটনায় নগরীর কোতোয়ালী থানার দায়ের করা দু’টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ নেতাকর্মীরা।

[৩] মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিএনপি নেতাকর্মীরা স্বশরীরে হাজির হলে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান স্থায়ী জামিন মঞ্জুর করেন।

[৪] জামিনপ্রাপ্ত অন্যান্য নেতারা হলেন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান প্রমুখ।

[৫] আসামি পক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এনামুল হক, এড. মফিজুল হক ভুইয়া, এড. নাজিম উদ্দীন চৌধুরী, এড. সিরাজুল ইসলাম, আহমেদ কামরুল ইসলাম সাজ্জাদ, এড. নেজাম উদ্দীন খান, এড. জায়েদ বিন রশিদ, এড. এরফানুর রহমান।

[৬] এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, বিএনপি নেতা আকতার খান, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান শপথ, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সহ-সম্পাদক আসাদুর রহমান টিপু, নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, আসিফ চৌধুরী লিমন প্রমুখ। সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়