শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৮:০৩ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকায় শপিং ব্যাগের ভেতর থেকে ৮ হাজার ইয়াবাসহ মোঃ আসলাম (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছেন র‍্যাব।

[৩] সোমবার বিকেলে হ্নীলা ইউপি নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক সেই উখিয়া বালুখালী১২নম্বর ক্যাম্পের ব্লক-সি/২বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে।

[৪] সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(মিডিয়া)অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হ্নীলা ইউপি নয়াপাড়া জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে৮হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়