শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পৃথক অভিযানে আইস ও ইয়াবা উদ্ধার, আটক -১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬২হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় এক মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মাদককারবারী হলেন, মো. রফিক মিয়া (৩৩), সেই উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার মো. নাজিম উল্লাহর ছেলে।

[৩] সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া জুম্মাপাড়া মসজিদের সামনে রফিকের বসত-বাড়ীতে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বিজিবির একটি টহল দল উক্ত বসতবাড়ীতে অভিযানে যায়। একপর্যায়ে ঘরের সিলিং ফ্যানের উপরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২হাজার পিস ইয়াবা ও ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ বাড়ীর মালিক রফিককে আটক করতে সক্ষম হয়।

[৪] অপরদিকে একইদিনে সাবরাং ইউনিয়নের পরিবেশ টাওয়ার এলাকার দক্ষিণে মো. সালাম প্রজেক্ট সংলগ্ন এলাকা হতে ৬০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে মাদককারবারীরা দৌঁড়ে পালিয়ে যাওয়ায় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়