শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় ◈ তিস্তা চুক্তি: ক্ষমতার পালাবদলে কি ভাঙবে ১৫ বছরের অচলাবস্থা? ◈ প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজউকের ১০টি প্রকল্প বাস্তবায়িত, ১২টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে

মনিরুল ইসলাম: [২] রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত এক দশকে ১০টি প্রকল্প বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

[৩] সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, বর্তমানে রাজউকের ১২টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

[৪] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারী দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরণ। লিখিত জবাবে মন্ত্রী জানান, রাজউকের বাস্তবায়ন করা প্রকল্পগুলো হচ্ছে- কুড়িল মোড়ে ফ্লাইওভার নির্মাণ; বিজয় সরণি হতে পূর্ব দিকে তেজগাঁও শিল্প এলাকা পর্যন্ত সড়ক সম্প্রসারণ প্রকল্প; গুলশান অ্যাপার্টমেন্ট প্রকল্প; রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কাম-কার পার্কিং নির্মাণকাজ (গুলশান) প্রকল্প; ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান এলাকার জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০১০-১৫) তৈরি করা। এ ছাড়া ঝিলমিল আবাসিক প্রকল্প (ফেজ-১); বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্পের ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন মালিকদের পুনর্বাসন ও বিক্রয়ের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ; বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প ও হাতিরঝিল প্রকল্পের দূষিত পানি পরিশোধন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

[৫] একই প্রশ্নের জবাবে মন্ত্রী শরীফ আহমেদ জানান, বর্তমানে ১২টি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। সেই প্রকল্পগুলো হলো- গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প; কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প; আরবান রিজিলিয়েন্স প্রকল্প; মাদানী অ্যাভিনিউ হতে বালু নদী পর্যন্ত মেজর রোড; সম্প্রসারণ ও বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত মেজর রোড নির্মাণ প্রকল্প; পূর্বাচল নতুন শহর (ইউসুফগঞ্জ) প্রকল্প এবং উত্তরা আদর্শ শহর (৩য় পর্ব) নির্মাণ প্রকল্প অন্যতম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়