শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবচেয়ে বড় অর্কেস্ট্রা আয়োজন করে রেকর্ড গড়ার পথে ভেনেজুয়েলা

খালিদ আহমেদ: [২] সবচেয়ে বড় অর্কেস্ট্রা আয়োজনের রেকর্ডটি এখন পর্যন্ত রাশিয়ার দখলে। ২০১৯ সালে ৮ হাজার ৯৭ শিল্পীকে সমবেত করে এ রেকর্ড করেছিল দেশটি।এএফপি

[৩] এবার আরও বড় জমায়েতের মধ্য দিয়ে অর্কেস্ট্রা আসরের গিনেস রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।

[৪] শনিবার কারাকাসে প্রায় ১২ হাজার যন্ত্রশিল্পী অর্কেস্ট্রা আয়োজনে একত্র হয়ে সুরের মূর্ছনায় বিমোহিত করেছেন চারপাশ।

[৫] এখন শুধু ঘোষণার অপেক্ষা। ভেনেজুয়েলা রেকর্ড করতে পারল কি না, তা ১০ দিন পর্যবেক্ষণের পর জানাবে গিনেস কর্তৃপক্ষ।

[৬] পর্বতঘেরা সামরিক একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অর্কেস্ট্রায় প্রায় ১২ হাজার শাস্ত্রীয় শিল্পী একযোগে বাজাতে শুরু করেন। তাদের নির্দেশনা দেন ৩৪ বছর বয়সী আন্দ্রেস দাবিদ অ্যাসকানিও। পরিবেশনা শুরু হওয়ার আগে তিনি সবাইকে উদ্বুদ্ধ করে বলেন, ‘বাদ্যযন্ত্রের স্ট্রিং ভেঙে যাক, তারপরও থেমে যাবেন না। হৃদয় দিয়ে বাজিয়ে যাবেন, থেমে যাবেন না।’

[৭] এরপর সাদা শার্ট পরিহিত তরুণ বাদকেরা অর্কেস্ট্রা পরিবেশনা শুরু করেন। তাদের সুরের মূর্ছনায় যেন বিমোহিত হচ্ছিল পাখিরাও। মাঝেমধ্যেই তাঁদের মাথার ওপর দিয়ে ম্যাকাও পাখিকে উড়ে যেতে দেখা যাচ্ছিল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়