শিরোনাম
◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে এক লাখ ৩৫ হাজার শ্রমিককে চিকিৎসাসেবা দিয়েছে শ্রম কল্যাণ কেন্দ্র: শ্রম প্রতিমন্ত্রী

আনিস তপন: [২] খুলনা মহানগরীর রুপসা এলাকায় বিভাগীয় শ্রম দপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এ কথা বলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

[৩] প্রতিমন্ত্রী বলেন, শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদানের জন্য তেজগাঁও শিল্প এলাকায় শ্রম অধিদপ্তরের নিজস্ব জমিতে ‘ন্যাশনাল লেবার হাসপাতাল’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সুস্থ শ্রমিক উৎপাদনে বেশি শ্রম দিতে পারে। এতে মালিকের লাভ, শ্রমিকের লাভ, দেশের লাভ। তাই সবাই মিলে শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে সকল সেক্টরে নিরাপদ কর্মপরিবেশ অর্জন আরো সহজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়