শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাওনা টাকা চাওয়ায় গম গবেষণার সাবেক প্রধান বিজ্ঞানী আনোয়ার শহীদকে হত্যা: র‌্যাব

মাসুদ আলম: [২] সোমবার সংবাদ সম্মেলনে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রোববার রাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে হত্যার মূল পরিকল্পনাকারী জাকির হোসেন ও মো. সাইফুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

[৩] তিনি আরও বলেন, দিনাজপুরে চাকরির সুবাদে জাকির হোসেনের সঙ্গে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের পরিচয় হয়। তিনি অবসরে যাওয়ার পরও তাদের যোগাযোগ ছিল। ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় শহীদের কাছ থেকে ১২ লাখ টাকা ধার নেন জাকির। সেই টাকা নিয়েই তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। লেনদেনের বিষয়টি তারা দুজন ছাড়া আর কেউ জানত না। এ সুযোগ নিয়ে ৫/৬ মাস আগে আনোয়ার শহীদকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ১১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে হলি লেন গলিতে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

[৪] আল মঈন বলেন, শহীদ ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত দিনাজপুরে কর্মরত ছিলেন। সেখানেই তার সঙ্গে জাকির হোসেনের পরিচয় হয়। এক বছর আগে জাকির তার চালের গোডাউন বন্ধক রেখে ২০ লাখ টাকা লোন পাইয়ে দিতে ভিকটিমের সহযোগিতা চায়। ভিকটিম তাকে সহযোগিতা করতে অপারগতা জানায়। শহীদ বছরখানেক আগে পাওনা ১২ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য গ্রেপ্তার জাকিরকে চাপ দেন।

[৫] তিনি বলেন, জাকির হত্যাকাণ্ডের ৩/৪ মাস আগেও একবার শহীদকে তার পরিচিত ধান/চালের চাতাল শ্রমিক মো. সাইফুলকে দিয়ে পরিকল্পনা করে ঢাকায় হত্যার চেষ্টা করেন। সাইফুল এক সময় জাকিরের চালের গোডাউন কাজ করত। ৩/৪ মাস আগে জাকির ঢাকায় আসতে বললে সাইফুল ঢাকায় আসে। পরে জাকির সাইফুলকে বলে, একজন লোক আর্থিকভাবে তাকে অনেক বড় ক্ষতি করেছে, তাকে হত্যা করতে হবে। সাইফুল যদি ওই ব্যক্তিকে হত্যা করে তাহলে জাকির সাইফুলকে জায়গাসহ বাড়ি, অর্থ সহায়তা প্রদান করবে এবং আগের দেওয়া টাকা পরিশোধ করতে হবে না।

[৬] তিনি আরও বলেন, ঘটনার দিন জাকির ও সাইফুল দিনাজপুর থেকে ঢাকায় এসে কল্যাণপুরে একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। রাতে জাকির সাইফুলকে ৬০০ টাকা দিয়ে দিনাজপুরে চলে যেতে বলে। নিজেকে সন্দেহ মুক্ত রাখতে ভিকটিমকে দেখতে হাসপাতালেও যায় সে। পরে দিনাজপুরে চলে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়