শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবজাতককে রেখে মাকে পরীক্ষার সুযোগ দিলেন চেয়ারম্যান

ডেস্ক নিউজ: রোববার (১৪ নভেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নাছিমা জামান ববি ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব। ঢাকা পোস্ট, বাংলা নিউজ

কিশোরী মা তার সদ্যোজাত সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। কিন্তু ৩৫ দিন বয়সী সন্তান থেমে থেমে কাঁদতে শুরু করে। ঘড়ির দিকে তাকিয়ে নিরুপায় মা তখন দিশেহারা। সন্তানের কান্না থামাতে না পেরে ঘাবড়ে যান। হঠাৎ পরীক্ষার শুরুর ঘণ্টা বাজে। কিন্তু তিনি পরীক্ষার হলে ঢুকতে পারছিলেন না।

এমন দৃশ্য দেখে এগিয়ে আসেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। পরীক্ষা চলাকালীন পুরো দেড় ঘণ্টা তিনি ওই নবজাতকের দায়িত্ব নেন। মাতৃস্নেহে নিজ কোলে আগলে রেখে মাকে পরীক্ষার সুযোগ করে দেন।

চেয়ারম্যান নাছিমা শিশুটিকে কোলে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। সেখানে তিনি লিখেন— ‘এক ছাত্রী মাত্র ৩৫ দিনের বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছিল। পড়াশোনায় তার আগ্রহে আমি অভিভূত। থাক না দেড় ঘণ্টা বাবুটা আমাদের কাছে। ’

দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ওই কিশোরী বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দাখিল মাদরাসার শিক্ষার্থী। বাল্যবিবাহের কারণে অপ্রাপ্তবয়সে সন্তানের মা হলেও পড়ালেখা গুটিয়ে নেননি তিনি। বরং স্বামী-সংসার, সন্তান আর বই-খাতার সঙ্গে সম্পর্ক ঠিক রেখে উচ্চশিক্ষা গ্রহণে নিজের চেষ্টা ধরে রেখেছেন।

  • সর্বশেষ