শিরোনাম
◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে রুয়েট, কুয়েট ও চুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মঈন উদ্দীন: [২] রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

[৩] আজ শনিবার ১০টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে এসব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ২০০ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছে। এবারের দু’টি গ্রুপের অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

[৪] এ দু’টি গ্রুপের অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অ ল পরিকল্পনা বিভাগ এ মোট ৮ হাজার ১৯২ জন এবং ‘খ’ গ্রুপের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ অধীনে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত ১০০৮ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছে।

[৫] তিনি আরও জানান, ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষাসহ ২০০ নম্বরের অতিরিক্ত মুক্ত হস্ত অংকন পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ১.৪৫ ঘটিকা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ