শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা দেখছে না আইসিসি

স্পোর্টস ডেস্ক : [২] রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত-পাকিস্তানের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। অদূর ভবিষ্যতেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা দেখছেন না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস।

[৩] সময় যত বেড়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ততই নিম্নমুখী হয়েছে। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটেও। সর্বশেষ ২০১৩ সালে ভারত সফর করেছিল পাকিস্তান। এর মাঝে ৮ বছর কেটে গেলেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায়নি।

[৪] দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের জন্য সমর্থকরা উন্মুখ হয়ে থাকলেও সেটা অদূর ভবিষ্যতে হচ্ছে না বলে মনে করেন অ্যালার্ডিস। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একমত হলেই কেবল সম্ভব বলে জানান তিনি।

[৫] এ প্রসঙ্গে অ্যালার্ডিস বলেন, আমাদের ইভেন্টে একে অপরের সঙ্গে খেলে অবশ্যই আমরা এটি উপভোগ করি। কিন্তু এই দেশের সম্পর্ক এমন একটা অবস্থায় যে সেটা আইসিসি প্রভাবিত করতে সক্ষম নয়। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়