শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৮:৫১ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমবে ১-৩ ডিগ্রি

মাজহারুল ইসলাম: [২] লঘুচাপের প্রভাবে শনিবার রাত ১০টার পর থেকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও এমন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

[৩] তবে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

[৪] আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় কমে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়