শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১২:২৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে রাষ্ট্রীয়ভাবে বৃষ্টির জন্য নামাজ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্টে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আহ্বানে রাষ্ট্রীয়ভাবে জুমার আগে সব মসজিদে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়।

আমিরাতের আবুধাবিতে দুপুর ১২টা, দুবাইয়ে বেলা ১১টা ৫৬, শারজায় বেলা ১১টা ৫৫, আজমানে বেলা ১১টা ৫৪, উম্ম আল ক্বাইওয়াইনে বেলা ১১টা ৫৪, রাস আল খাইমাহতে বেলা ১১টা ৫৩, ফুজাইরাহতে বেলা ১১টা ৫১, খুর ফাক্কানে বেলা ১১টা ৫১, আল আইনে বেলা ১১টা ৫৪, আল ধাফরায় দুপুর ১২টা ২ মিনিটে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। এ নামাজ মহানবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাত।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ নামাজের আয়োজন করেছে আমিরাত সরকার। এ বিষয়ে আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাউমেন্ট বিভাগ জানায়, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগ অ্যান্ড আওকাফের সমন্বয়ে দেশটির সব মসজিদ ও খোলা মাঠে বৃষ্টির নামাজের ব্যবস্থা করা হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

মুহাম্মদ (সা.) গরমের প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে ও বৃষ্টির জন্য নামাজ আদায় করতে বলেছেন। এ নামাজকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ইস্তিসকা এর অর্থ পানি প্রার্থনা করা। অনাবৃষ্টিতে খুব বেশি কষ্ট হলে সব মুসল্লিদের নিয়ে একত্রে খোলা মাঠে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়