শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ১০৩

শিমুল মাহমুদ: [২] চলতি বছরে এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৪৪ জন এবং মারা গেছেন মোট ৯৬ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

[৩] অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫ জন।

[৪] চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ১ হাজার ৬৮৯ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

[৫] এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৬ জনের মধ্যে চলতি মাসে ৫ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

[৬] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১২২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়