শিরোনাম
◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার ২১ ইউনিয়নে, নৌকা ১০, স্বতন্ত্র ৫, বিদ্রোহী ৪টিতে চেয়ারম্যান নির্বাচিত, স্থগিত ২

আয়াছ রনি, কক্সবাজার প্রতিনিধি: জেলার তিন উপজেলার ২১ ইউনিয়নের (২টি স্থগিত) মধ্যে ১৯টি ইউনিয়নে বৃহস্পতিবার ভোটগহণ শেষে নির্বাচনে বেসরকারি ফলাফলে ১০ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও বেসরকারিভাবে নির্বাচিত ৪ জন বিদ্রোহী এবং স্বতন্ত্র রয়েছেন ৫ জন।

বেসরকাভিাবে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানগণ হচ্ছেন- কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের টিপু সুলতান, ভারুয়াখালী ইউনিয়নের কামাল উদ্দিন, চৌফলদন্ডি ইউনিয়নের মুজিবুর রহমান, উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্না পালং ইউনিয়নের নুরুল হুদা, জালিয়া পালং ইউনিয়নের এস,এম সৈয়দ আলম, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে মুজিবুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে খোদেস্তা বেগম রীনা, জোয়ারিয়ানালা ইউনিয়নের কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, চাকমারকুল ইউনিয়নে নুরুল ইসলামন।

এছড়াও বিদ্রোহী এবং স্বতন্ত্র বেসরকারিভাবে বিজয়ীরা হচ্ছেন- খুনিয়া পালং ইউনিয়নে আব্দুল হক, কাউয়ারখোপ ইউনিয়নে শামসুল আলম, রশিদনগরে শাহ আলম, ঈদগড় ইউনিয়নে ফিরোজ আহমদ ভুট্টো (বিদ্রোহী), ফতেখারকুল ইউনিয়নে সিরাজুল ইসলাম ভুট্টো (বিদ্রোহী), কচ্ছপিয়া ইউনিয়নে আবু ইসমাঈল মোঃ নোমান (স্বতন্ত্র), উখিয়ার পালংখালী ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী, রামুর রাজারকুল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুফিজুর রহমান, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নে বিএনপি সমর্থিত এম, আবদুল্লাহ (স্বতন্ত্র), খুরুশকুল ইউনিয়নের নৌকা প্রতীকের শাহজাহন ছিদ্দিকী এগিয়ে (এক কেন্দ্র স্থগিত) এবং উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী এগিয়ে (এক কেন্দ্র স্থগিত)

  • সর্বশেষ