শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের দোষে হাত ভেঙে ফাইনাল খেলতে পারবেন না কনওয়ে

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে গিয়ে উজ্জীবিত নিউজিল্যান্ড দল। কিন্তু সেখানেও পড়েছে ভাটা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হন ডেভন কনওয়ে।

[৩] গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাওয়ার কারণে হতাশায় নিজের ব্যাটে নিজেই আঘাত করেছিলেন তিনি। এটাই কাল হলো এই উইকেটরক্ষক ব্যাটারের। হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা হচ্ছে না তার।

[৪] টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ সেই ম্যাচ শেষে এক্স রে করান কনওয়ে। রিপোর্টে দেখা যায়, ডান হাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে তাঁর। যার কারণে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে তাকে। ক্রিকবাজ। সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়