শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলম্বিয়াকে হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: [২] অনেক চড়াই উতরাই পেরিয়ে কলম্বিয়াকে হারালো ব্রাজিল। দলকে একমাত্র গোল উপহার দিলেন লুকাস পাকেতা। এই জয় নিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিলো কোচ তিতের দল।

[৩] সাও পাওলোয় বাংলাদেশ সময় শুক্রবার (১২ নভেম্বর) সকালে বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২২ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা ৯ জয়ের পর গত মাসে এই কলম্বিয়ার মাঠে পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। এবার তাদের বিপক্ষে জিতেই লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল নেইমাররা।

[৪] ১২ ম্যাচে ১১ জয ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। এই অঞ্চল থেকে সর্বোচ্চ পাঁচটি দল যাবে কাতার বিশ্বকাপে। - গোল ডটকম, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়