শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ এ আরাফাত: শহীদ নূর হোসেন দিবসে গণতন্ত্র নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ

মোহাম্মদ এ আরাফাত
শহীদ নূর হোসেন দিবসে গণতন্ত্র নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ: [১] স্বৈরশাসক এরশাদকে হঠিয়ে যখন গণতন্ত্রের অগ্রযাত্রার দিকে হাঁটা শুরু করলো বাংলাদেশ, ঠিক তখনই গণতন্ত্রের বুকে ছুরি মারে বিএনপি। যার উদাহরণ ১৯৯৪ সালের মাগুরা উপ-নির্বাচন। যতো রকম অনাস্থা ও অবিশ্বাসের সূত্রপাত সেখান থেকেই। [২] পরবর্তীতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারি বিরোধী দলগুলোর বর্জন ও প্রতিরোধের মুখে জনগণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গায়ের জোরে বাংলাদেশে ষষ্ঠ সংসদ নির্বাচন আয়োজন।
[৩] তারপর, সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে ১ কোটি ২১ লাখ ভুয়া ভোটারসহ ভোটার তালিকা প্রণয়ন এবং উপজেলা পর্যায়ে শত শত দলীয় ক্যাডারকে নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দান এবং বিচারপতির বয়স বাড়িয়ে ও আন্দোলনের মুখে সরে আসলেও নিজেদের দলীয় রাষ্ট্রপতিকেই তত্ত¡াবধায়ক সরকারে প্রধান বানিয়ে দিয়ে তত্তবধায়ক সরকার ব্যবস্থাও ধ্বংস করে দেয় তারা। [৪] সত্যি কথা বলতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে গণতন্ত্রের কফিনে সর্বশেষ পেরেকটিও মেরে দেয় বিএনপি-জামায়াত। কার্যকর গণতন্ত্রের জন্য যে ন্যূনতম আস্থার প্রয়োজন হয় তা সেই দিনই শেষ হয়ে যায়। ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি মজবুত করার জন্য যুদ্ধাপরাধের বিচার হওয়া জরুরি ছিলো, বিএনপির অবস্থান এখানেও ‘তবে-কিন্তু’তে আটকে ছিলো এবং আছে। লেখক : চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়