শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ১২:৫৭ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই ম্যাচের আগে হাসপাতালে ছিলেন রিজওয়ান, নিতে হয়েছিল আইসিইউতেও!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগের দিন জানা যায় জ্বরে ভুগছেন মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। তবে ম্যাচের আগে তাদের ফিট ঘোষণা করা হয়, কোভিড-১৯ পরীক্ষাতেও নেগেটিভ আসেন তারা। দুবাইতে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন রিজওয়ান। অথচ এই ম্যাচের আগে তিনি নাকি দুদিন ছিলেন হাসপাতালে। এমনকি তাকে আইসিইউতেও নিতে হয়েছিল! ডেইলিস্টার

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান দলের চিকিৎসক ডা. নজিব এই খবর জানিয়েছেন।

রোমাঞ্চে ভরা সেমিতে শাহীন শাহ আফ্রিদিকে টানা তিন ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে জেতান ম্যাথু ওয়েড। পাকিস্তানের ১৭৬ রানের চ্যালেঞ্জ এক ওভার আগেই পেরিয়ে যায় অজিরা।

জেতার অবস্থা থেকে এক ওভার আগেই হেরে বিমর্ষ চেহারায় সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এসময় তার সঙ্গে দলের চিকিৎসককে দেখা যায়। পাকিস্তানের মিডিয়া ম্যানেজার শুরুতেই জানান রিজওয়ানের স্বাস্থ্যের ব্যাপারে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে চান তারা। এজন্যই সংবাদ সম্মেলনে এসেছেন নজিব।

চিকিৎসক নজিব বলেন এই ম্যাচের আগে হাসপাতালে রীতিমতো আইসিইউতে থাকতে হয়েছিল রিজওয়ানকে, 'নভেম্বরের নয় তারিখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেরে উঠতে তাকে দুই রাত আইসিইউতে থাকতে হয়েছে। সে অবিশ্বাস্যভাবে সেরে উঠেছে। আর ম্যাচের আগে তাকে ফিট দেখাচ্ছিল।'

এদিন টস হেরে ওপেন করতে নেমে ০ রানে জীবন পাওয়ার পর রিজওয়ানই খেলতে থাকেন দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস। ১৮তম ওভারে আউট হওয়ার আগে কিপার-ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৫২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস। মেরেছেন ৪টি বিশাল ছক্কা।

এরপরে পুরো ১৯ ওভার কিপিংও করেছেন তিনি। দেখে মনে হয়নি তার শারীরিক অসুস্থতা আছে। ব্যাট করার সময় মিচেল স্টার্কের বাউন্সারে হেলমেটে আঘাত পেলেও ভড়কে যাননি।

পাকিস্তান দলের চিকিৎসকদের মতে অসম্ভব জেদ থেকেই ওরকম পারফর্ম করতে পেরেছেন তিনি, 'এতে আমরা তার দৃঢ় সংকল্প ও দলের হয়ে খেলার জন্য জেদ ও তেজ দেখতে পেয়েছি। আর সে আজ (কতটা দারুণ) পারফর্ম করেছে সেটাও আমরা দেখতে পেয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়