শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসায় জাতিসংঘ

মাসুদ আলম: [২] জাতিসংঘের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান এবং কৃতিত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বুধবার পুলিশ সদরদপ্তরে আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন তিনি।

[৩] অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তিরক্ষায় অনন্য ভূমিকা রাখছেন। তিনি জাতিসংঘের জেন্ডার প্যারিটি অনুযায়ী শান্তিরক্ষা মিশনে আরও বেশি সংখ্যক নারী পুলিশ প্রেরণ এবং পরিবেশ সংরক্ষণে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

[৪] বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ ট্রুপ প্রেরণকারী দেশ হিসেবে অভিহিত করে আইজিপি বলেন, ‘বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

[৫] আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তার জন্য জাতিসংঘ মহাসচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়