শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহিন আফ্রিদিকে নিয়ে ভয়ে কাবু অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: [২] এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দল দেখিয়েছে একাধিক চমক। আর এই চমকের অন্যতম নায়ক শাহিন আফ্রিদি। নতুন বলে পাকিস্তানি এই পেসার যেন একটু বেশিই ভয়ঙ্কর। বিষয়টি জানেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চও। তাই তো বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে নামার আগে, শাহিনকে নিয়ে নিজেদের ভাবনার কথা জানালেন তিনি।

[৩] পাকিস্তান ম্যাচকে সামনে রেখে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেছেন, পুরো টুর্নামেন্টের চিত্র দেখলেই বোঝা যাবে, ব্যাটিং এবং বোলিংয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ পাওয়ার প্লে। পরিসংখ্যানও বলবে, মাঝের এবং শেষের ওভারগুলোতে তেমন কোনো পার্থক্য নেই। এদিকে শাহিন শাহ আফ্রিদি দারুণ ছন্দে আছে। (শাহিনের বিরুদ্ধে খেলা) এই লড়াই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[৪] সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুগুলোতে টসে জিতলে পরে ব্যাটিং করাই বুদ্ধিমানের কাজ। লক্ষ্য তাড়া করতে নামা দলগুলো সফলতাই বলছে সে কথা। এই যেমন অস্ট্রেলিয়া-পাকিস্তানের ম্যাচ ভেন্যু দুবাইয়ে শেষ ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে পরে ব্যাটিং করা দলগুলো। সেমিফাইনালে তাই টস জেতা কতটা ভূমিকা রাখতে পারে?

[৫] ফিঞ্চ এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমার মতে, লড়াইটা যখন ফাইনাল (ফাইনালে ওঠার), তখন এসব (টস) খুব একটা অর্থ বহন করে না। আমার বিশ্বাস, স্কোরবোর্ডে বড় সংগ্রহ নকআউট পর্বের ম্যাচগুলোতে আপনাকে অনেক এগিয়ে রাখবে। আমরা নিজেদের মধ্যে এসব নিয়ে কথা বলেছি এবং আগে ব্যাটিং করলেও আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’

[৬] বাংলাদেশ সময় আগামীকাল রাত ৮টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়