শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিকে হালদারের ১ কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচারের প্রমাণ পেয়েছে দুদক

মহসীন কবির: [২] পি কে হালদারের ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদের পাশাপাশি বিভিন্ন ব্যাংকে ১২ হাজার ১৫৬ কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাকা ১৭৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে। এছাড়া কানাডায় এক কোটি ১৭ লাখ ডলার পাচারের প্রমাণ পেয়েছে দুদক। ডিবিসি টিভি

[৩] এসব অভিযোগের ভিত্তিতে পি কে হালদারসহ ১৪ জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। দুদক উপ-পরিচালক মো. সালাউদ্দিন দ্রুতই আদালতে চার্জশিট জমা দেবেন বলে জানা গেছে। বুধবার (১০ নভেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। জাগোনিউজ

[৪] পি কে হালদার ছাড়া অন্য আসামিরা হলেন- পি কে হালদারের মা লীলাবতী হালদার, ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়াল, শঙ্খ ব্যাপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাশ, অনঙ্গমোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়