শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:২২ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্লামেন্টে বিরোধিতা সত্ত্বেও ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল পাস বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ব্যাপক বিরোধিতার মধ্যেও শেষ পর্যন্ত পাস হলো প্রেসিডেন্ট বাইডেনের ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল। মার্কিন প্রতিনিধি পরিষদে শুক্রবার ২২৮-২০৬ ভোটাভুটিতে বিলটি পাস হয়। এই বিল পাস হওয়ায় দেশব্যাপী ব্যাপক অবকাঠামো নির্মাণ ও পুনর্র্নিমাণকাজ করার সুযোগ পাবেন প্রেসিডেন্ট বাইডেন।

অবকাঠামো আইন প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়াটা প্রেসিডেন্ট বাইডেনের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই বিল নিয়ে কংগ্রেসে তুমুল বাদানুবাদ হয়। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ছয় সদস্য এ আইন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান দলের ১৩ সদস্য নিজ দলের বিরোধিতা করে বাইডেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাব পাস হওয়ার পর আইনটি এখন সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের অনুমোদন পাবে। এর পর দেশব্যাপী ব্যাপক উন্নয়নযজ্ঞ শুরু হবে।
আধুনিকায়ন করা হবে ব্রিজ, রেলপথ ও নৌপথসহ অবকাঠামো। কর্মসূচি শুরু হলে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা করা যাচ্ছে। অভিবাসন, পরিকাঠামো উন্নয়ন, জলবায়ুবান্ধব এ উদারনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ত্রিমুখী সমস্যায় পড়তে হয়েছিল। রক্ষণশীলদের একাট্টা বিরোধিতা ছাড়াও নিজের দলের অতি উদারনৈতিক এবং মধ্যপন্থিদের চাপের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। - যুগান্তর

  • সর্বশেষ