শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক বিলাসী জীবনের টাকা কোথায় পায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ সংস্থান কোথা থেকে আসে, প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, বিএনপি জনগণের টাকা লুট করে খায় আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।

যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে নাগরিক সংবর্ধনা জানান প্রবাসী বাংলাদেশীরা। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিশ্বে যে মর্যাদার আসনে পৌঁছেছে তা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। উঠে আসে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান প্রসঙ্গও।

শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির খোঁজ বের করেছে আমেরিকা আর সিঙ্গাপুরও।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সামরিক বাহিনীতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। অসংখ্য ক্যু তে প্রান হারান শত শত সামরিক সদস্য।

অনুষ্ঠানে আসা প্রবাসীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, বিনিয়োগের জন্য সারা দেশে একশ'টি ইকোনোমিক জোন তৈরি করেছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে তাদের দেশে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - নিউজ ২৪. টিভি

  • সর্বশেষ