শিরোনাম
◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৯:৫৯ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল

মিনহাজুল আবেদীন: [২] ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বিশ্বকাপের পরই বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সফর শুরু হবে কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে। আসন্ন সফরের জন্য ১৮ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ডিবিসি টিভি

[৩] সোমবার (০৮ নভেম্বর) রাতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য এই স্কোয়াড ঘোষণা করে পিসিবি। ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে আছেন যথারীতি বাবর আজম। মোহাম্মদ হাফিজ ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ১৪ ক্রিকেটারই আছেন বাংলাদেশ সফরের এই স্কোয়াডে। নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- ইফতিখার আহমেদ, হায়দার আলী ও খুশদিল শাহ। ঢাকা পোস্ট

[৪] ২০১৬ এশিয়া কাপের পর আবার বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

[৫] তার আগে অবশ্য হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ। যুগান্তর

[৬] পাকিস্তানের ১৮ সদস্যের স্কোয়াড: বাবর আজম, শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

  • সর্বশেষ