শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনোয়ারায় পুকুরে ডুবে শিশু'র মৃত্যু

এস.এম.সালাহ্উদ্দিন: [২] চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মো. আরোপ উদ্দিন (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৮নভেম্বর) উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় তার নানুর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

[৩] জানাযায়, নিহত আরোপ উদ্দিন (ফরহাদ) উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলচুড়া সুজামোল্লা বাড়ীর মো. বাবুল হকের ছেলে। বাবুল হকের দুই ছেলের মধ্যে ফরহাদ হলো দ্বিতীয়।

[৪] পারিবারিক সূত্রে জানাযায়, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ফরহাদ। তারপর খুঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

[৫] এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া তাবাসসুম বলেন, আজ সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় একটা শিশু আনা হয়। আমরা শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে হাসপাতালে আানার ১ঘন্টা আগে মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়