শিরোনাম
◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের মানুষকে টিকা দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতি কুড়িয়েছে: চিফ হুইপ

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে।

[৩] তিনি বলপন, ইপিআই সংশ্লিষ্ট কর্মকর্তারা আস্থা অর্জনের মাধ্যমে দেশের মানুষকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করতে পেরেছেন।

[৪] সোমবার শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এবং ইউনিসেফ এর যৌথ আয়োজনে শিশুদের টিকাদান বিষয়ক ব্রিফিং-এ প্রধান অতিথির বক্তব্যে চিফ এ কথা বলেন।

[৫] চিফ হুইপ বলেন,দেশের মানুষকে টিকা দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতি কুড়িয়েছে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (GAVI) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো হিসেবে পুরস্কৃত করে। এরও আগে বাংলাদেশ ২০০৯ ও ২০১২ সালে GAVI বেস্ট পারফরম্যান্স পুরস্কার লাভ করেছিল।

[৬] চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী বলেন, দেশে উন্নতমানে ১০ ধরনের টিকা দেওয়া হয়। শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান ধারণক্ষম সব নারী টিকা কর্মসূচির আওতায় রয়েছেন। ইপিআই কর্মসূচির ফলে ২০০৮ সাল থেকে মা ও নবজাতকের ধনুষ্টংকার অনেক কমে গেছে। ২০১৪ সালের ২৭ মার্চ বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পোলিও নির্মূল সনদও লাভ করে।

[৭] তিনি আশা প্রকাশ করেন, এই ব্রিফিং-এর মাধ্যমে আমরা টিকার গুরুত্ব এবং এক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে অজানা অনেক তথ্য জানবো যা নীতিনির্ধারণে আমাদেরকে সহায়তা করবে।

[৮] শিশু অধিকার বিষয়ক সংসদী ককাসের সভাপতি শামসুল হক টুকু এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো: রেজাউল করিম বাবলু, আরমা দত্ত, তামান্না নুসরাত বুবলী, আদিবা আনজুম মিতা,বাসন্তী চাকমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, সৈয়দা রুবিনা আক্তার, ইউনিসেফ বাংলাদেশ হেলথ সেকশনের চিফ ডা: সানজানা ভরদ্বাজ এবং শিশু অধিকার নিয়ে কর্মরত ‘বাংলাদেশ প্রজন্ম সংসদ’ প্লাটফার্ম থেকে আগত শিশুরা তাদের বক্তব্য তুলে ধরে।

  • সর্বশেষ