শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মঘাতী গোলে জয় হাতছাড়া ইন্টার মিলানের

স্পোর্টস ডেস্ক : [২] যে দলটির তিন গোলে জয়ী হওয়ার কথা, সেই ইন্টার মিলান কিনা নিজেদের দোষেই ড্র নিয়ে মাঠ ছাড়লো। তারা দুটি পেনাল্টি পেয়েছে,যার একটিই কাজে লাগাতে পারল ইন্টার মিলান। পরক্ষণেই আবার করে বসল আত্মঘাতী গোল। অনেকটা সময় বিবর্ণ থাকা এসি মিলান শেষ দিকে চাপ বাড়ালো তবে তারাও পারল না ব্যবধান গড়ে দিতে।

[৩] সান সিরোয় রোববার রাতে সেরি আয় দুই নগর প্রতিদ্ব›দ্বীর লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছে। হাকান কালহানোগলুর গোলে ইন্টার এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই আত্মঘাতী গোল করে বসেন তার সতীর্থ স্টেফান ডি ভ্রেই।

[৪] মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে এগিয়ে চলা এসি মিলান ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। ডি-বক্সে কালহানোগলু ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। একাদশ মিনিটে নিজেই স্পট কিকে গোলটি করেন এই তুর্কি মিডফিল্ডার। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ইন্টারের। ছয় মিনিট পরই প্রতিপক্ষের ফ্রি কিকে ছয় গজ বক্সের মুখে হেডে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান ডিফেন্ডার ডি ভ্রেই। গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়