শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০১:৫৪ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের আহমেদাবাদ দলের কোচের দায়িত্বে রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছাড়ছেন রবি শাস্ত্রী। নতুন করে দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি দলের, আইপিএলের নতুন আহমেদাবাদ তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন শাস্ত্রীকে।

[৩] আগামী আইপিএল মৌসুম থেকে ৮ দলের টুর্নামেন্ট বেড়ে ১০ দলে পরিণত হচ্ছে, নতুন করে যুক্ত হচ্ছে আহমেদাবাদ ও লক্ষেনৗ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির হেড কোচ হিসেবে দায়িত্ব নিবেন রবি শাস্ত্রী। এছাড়াও দলটির কোচিং প্যানেলে যুক্ত হবেন ভরত অরুণ ও শ্রীধরও। ৩ জনেই বর্তমানে ভারত জাতীয় দলের দায়িত্ব পালন করছেন।

[৪] রবি শাস্ত্রী হেড কোচ, বোলিং কোচ হিসেবে ভরত অরুণ ও ফিল্ডিং কোচ শ্রীধর দায়িত্ব নিতে যাচ্ছেন। - জি নউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়