শিরোনাম
◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ◈ সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেন অভিনেত্রী নাফিসা

বিনোদন ডেস্ক: বিয়ে করলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিসা জাহান। ৪ নভেম্বর হয়েছে গায়ে হলুদ আর গতকাল ৫ নভেম্বর সেরেছেন বিয়ে। ‘তোমার সঙ্গে দেখা না হলে, ভালোবাসার দেশটা আমার দেখা হতো না’ গতকাল শুক্রবার নিজের ফেসবুকে ঘোমটা টানা লাজুক হাসির একটি স্থিরচিত্র পোস্ট করে গানের এই দুটি লাইন পোস্ট করেন। আজ সকালে আরেকটি ছবি পোস্ট করে নাফিজা কয়েক লাইন লিখে তাঁর বিয়ের ইঙ্গিত দেন। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাজিব হাসান। তিনি নাফিসার পূর্ব পরিচিত। চলতি বছর তারা প্রেমিক-প্রেমিকা হিসেবে সবার সামনে এসেছিলেন। প্রথম আলো

নাফিসা বলেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় আগে থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। আর দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।’ আমাদের সময়

শোবিজে নাফিজা জাহানের যাত্রা লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। একসময় নাটক-টেলিফিল্মে অভিনয় করে নিজের আলাদা জায়গা করে নেন এই অভিনেত্রী।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৬ সালে বিনোদন অঙ্গনে নাম লেখান নাফিজা জাহান। এরপর থেকে আর তাঁকে পেছনে ফিরতে হয়নি। পর্দায় নিয়মিত অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। তারপর হঠাৎ করেই যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে অভিনয়ে বিরতি টানেন। অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিয়মিত ছিলেন তিনি। তবে ২০১৩ সালের মাঝামাঝিতে হঠাৎ অভিনয় ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়