শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রুপ-এ থেকে সেমিফাইনালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ প্রায় শেষের পথে। এরই মধ্যে শেষ হয়ে গেছে গ্রুপ-এ এর সবগুলো ম্যাচ। গ্রুপটি থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এই গ্রুপে পাঁচ ম্যাচে সমান ৮ পয়েন্ট ছিল তিনটি দলের (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা)। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশরা (+২.৪৬৪) এবং রানার্সআপ হয়েছে অজিরা (+১.২১৬)। অন্যদিকে, প্রোটিয়াদের রানরেট +০.৭৩৯। অর্থাৎ, অল্পের জন্য সেমিতে কোয়ালিফাই করতে পারলো না দক্ষিণ আফ্রিকা।

গ্রুপের অন্যান্য দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা, ২ পয়েন্ট নিয়ে পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ ও শূন্য পয়েন্ট নিয়ে সবার শেষে বাংলাদেশ।

অপরদিকে, গ্রুপ-বি থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে সেমিতে কোয়ালিফাই করার দৌঁড়ে এগিয়ে নিউজিল্যান্ড ও ভারত। গ্রুপটি থেকে কারা শেষ চারে যাচ্ছে, তা হয়তো রবিবার (৭ নভেম্বর) নিশ্চিত হওয়া যাবে। - ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়