শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

জিল্লুর রয়েল: [২] ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

[৩] ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা পৌনে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

[৪] এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সমবায়ী লুৎফর রহমান, সাইফুল ইসলাম গোলাপ ও নুরুল ইসলাম তোতা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়