শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

অহিদ মুকুল: [২] দ্রব্যমূল্য, গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

[৩] ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দেশের উন্নয়নে অনেক সাফল্য অর্জন করলেও এ সরকারের সময় বারবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। একাধিকবার গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে অসহায়-দরিদ্র মানুষ আরো অসহায় ও দরিদ্র হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। যা সরকারের জন্য মঙ্গলজনক হবে না।

[৪] এ সময় বক্তারা তেল ও গ্যাসসহ সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানান। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. কামাল পাশা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দিন, জেলা শাখার আহ্বায়ক আক্তার হামিদ, সদস্য সচিব আলী মর্তুজা ও ইফতেখার উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়