শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন

নিউজ ডেস্ক : ফেরি স্বল্পতা, বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ ও পদ্মায় নাব্য সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনগুলোর দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় আট শতাধিক যানবাহন। ঢাকা পোস্ট

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এছাড়াও ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আহলাদীপুর নতুন রাস্তা পর্যন্ত আরও চার কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রয়েছে।

দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কের দুই লাইনজুড়ে গাড়ির সিরিয়াল তৈরি হয়েছে। এতে এক লাইনে দূরপাল্লার বাস ও আরেক লাইনে পণ্যবাহী ট্রাক মিলে প্রায় চার শতাধিক যানবাহন রয়েছে। গোয়ালন্দ মোড়ে চার কিলোমিটার এলাকায় আরও ৪ শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন মহাসড়কে আটকে থাকায় বাসের যাত্রী, অপচনশীল পণ্যবাহী ট্রাকচালক ও সংশ্লিষ্টদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, এই রুটের ২০টি ফেরির মধ্যে এখন ছোট বড় মিলে ১৬টি ফেরি চলছে। বাকি ৪টি ফেরির মধ্যে ৩টি মেরামতের জন্য ভাসমান কারখানায় রয়েছে, এবং আরও একটি ফেরি পাটুরিয়ায় ডুবে আছে। মূলত যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম এবং বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ থাকায় এই রুটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়