শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রথমবার করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ অনুমোদন দিলো যুক্তরাজ্যে

খালিদ আহমেদ: [২] বৃহস্পতিবার (৪ নভেম্বর) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মলনুপিরাভির নামের এই ট্যাবলেটটি দুর্বল রোগীদের দিনে দুবার দেওয়া হবে।

[৩] প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় দেখা গেছে, এই ট্যাবলেট সেবনের ফলে করোনা রোগীদের মৃত্যুঝুঁকি অর্ধেক কমে যায়। দেশটির স্বাস্থ্য সচিব সাজিদ জাভেদ এই ট্যাবলেটকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন।

[৪] ব্রিটেনে ল্যাগেভরিও নামে এই ওষুধটি বাজারে আসতে পারে। করোনায় আক্রান্ত হওয়ার প্রথম দিকে ওষুধটি দেওয়া হলে সেটি ঝুঁকিতে থাকা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অর্ধেকে নামিয়ে আনতে পারে। মুখে খাওয়ার এই ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম বলে দাবি করেছে প্রস্তুতকারী মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়