শিরোনাম
◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্পর্কের বিচ্ছেদে নারীর চেয়ে পুরুষরা বেশি কষ্ট পায়, বলছে গবষেণা !

জেরিন আহমেদ: [২] যে কোনা সম্পর্কের বিচ্ছেদের পর মনের দিক থেকে পুরুষরা নারীদের চেয়ে বেশি ভেঙে পড়েন। এমনকি তাদের খাওয়া-দাওয়া, ঘুমেরও ব্যাঘাত ঘটে।

[৩] জরিপে দেখা গেছে, বিবাহবিচ্ছেদের পর ৪৮ শতাংশ পুরুষ নিঃসঙ্গ বোধ করে। অন্যদিকে ৩৫ শতাংশ নারী নিজেকে নিঃসঙ্গ মনে করে। হিন্দুস্তান টাইমস

[৪] গবেষক ডা. রায়ান বয়েড ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস’ পদ্ধতি ব্যবহার করে ১ লাখ ৮৪ হাজার মানুষের অনলাইন পোস্ট যাচাই করে এ গবেষণাটি পরিচালনা করেন।

[৫] তিনি বলেন, গবেষণায় লিঙ্গভেদে সম্পর্ক বিষয়ক বিভিন্ন অনলাইন পোস্ট যাচাই করা হয়।

[৬] প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে করা অনলাইনের বিভিন্ন পোস্ট যাচাই করে গবেষকরা দেখেন, হৃদয়ে ব্যথা, অনুশোচনা, ব্রেকআপ, কান্না ও হৃদয় ভাঙার মতো শব্দগুলো বেশি ব্যবহৃত হয়েছে।

[৭] এই শব্দগুলোর ব্যবহার বেশি পুরুষদের পোস্টে। অনুসন্ধানে দেখা যায়, নারীরা বিচ্ছেদ নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা করে। এসব বিষয় বিবেচনা করেই গবেষকরা জানান, নারীর তুলনায় বিচ্ছেদে বেশি কষ্ট পান পুরুষরা।

[৮] গবেষণায়ে আরও দেখা গেছে, পুরুষরা নিজের বিচ্ছেদের ঘটনা অনলাইনে জানাতে দ্বিধা করেন না। এমনকি তারা আশাহত হলে ওই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য অন্যের কাছে পরামর্শ চান। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়