শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ছাদ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক : বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা। নিহত রাকিব মিয়া (২৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের শহিদ মিয়ার ছেলে। জাগো নিউজ

এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) সৌদি আরবের রিয়াদের স্থানীয় সময় দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের ইউপি সদস্য মো. গেদু মিয়া বলেন, রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবের রিয়াদে ফ্রি ভিসায় কাজ করতেন। দুই মাস আগে দেশে ফিরে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই ছিলেন। এরপর রাকিব আবারও চলে যান সৌদি। সেখানে কাজ করতে গিয়ে তিনতলা ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়