শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্রোহীদের ঠেকাতে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

আখিরুজ্জামান সোহান: [২] দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী টিপিএলএফ গোষ্ঠীর দ্বারা সংঘটিত নৃশংসতা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি রাজধানী আদ্দিস আবাবার বাসিন্দাদের শহর রক্ষায় এগিয়ে আসার জন্য সকলকে  আহ্বান জানানো হয়েছে। আল জাজিরা

[৩] ইথিওপিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, দেশটির জাস্টিস মিনিস্টার গেডিওন টিমোথিওস বলেন, আমাদের দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও ঐক্য মারাত্মক বিপদের সম্মুখীন। আমরা স্বাভাবিক আইন প্রয়োগকারী সিস্টেম এবং পদ্ধতির মাধ্যমে এই বিপদ দূর করতে পারব না।

[৪] সকলকে হুশিয়ারী দিয়ে তিনি আরো বলেন, কেউ যদি জরুরী অবস্থা লঙ্ঘন করে তাহলে, সন্ত্রাসী গোষ্ঠিকে সাহায্য কিংবা তাদের নৈতিক সমর্থনের অভিযোগ এনে দোষীকে  তিন থেকে দশ বছরের কারাদন্ড ভোগ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়