শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১০:১৬ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোল বাড়লো বঙ্গবন্ধু সেতুর

মিনহাজুল আবেদীন: [২] বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতু পারাপারে যানবাহনের টোল বৃদ্ধি করেছে সরকার। মঙ্গলবার (২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। প্রজ্ঞাপনে সেতু দুটির টোলের হার ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। ডিবিসি টিভি

[৩] যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপিত হয়েছে। সর্বশেষ ২০১২ সালে এই সেতুর টোল বাড়ানো হয়েছিলো। আর মুক্তারপুর সেতুর মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে মুন্সিগঞ্জের সংযোগ স্থাপিত হয়েছে। ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত এই সেতু। ২০০৮ সালে চালু হওয়া এই সেতুর টোল এবারই প্রথম বাড়ানো হলো। সমকাল

[৪] প্রজ্ঞাপন অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের নতুন টোল হবে ৫০ টাকা। যা ছিল ৪০ টাকা। কার ও জিপের বর্তমান টোল ৫০০ টাকার পরিবর্তে হবে ৫৫০ টাকা। ছোট বাসের ক্ষেত্রে টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বড় বাসের টোল ৯০০ টাকার পরিবর্তে হবে ১ হাজার টাকা। ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। মাঝারি ট্রাকের (৫-৮ টন) টোল ১ হাজার ১০০ টাকার পরিবর্তে হবে ১ হাজার ২৫০ টাকা। ৮-১১ টনের ট্রাকের টোল ১ হাজার ৪০০ টাকার স্থলে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। বড় ট্রাক ও ট্রেইলরের টোল ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আগে ট্রেইলর বা অন্য বড় যানের জন্য আলাদা টোল ছিলো না। বাংলানিউজ ২৪

[৫] মুক্তারপুর সেতুতে কার/টেম্পোর টোল ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা, ছোট ও বড় বাসের টোল ১০০ ও ২০০ টাকার স্থলে হবে ১৫০ টাকা ও ২৫০ টাকা হয়েছে। ট্রাকের টোল ৫০ টাকা বাড়ানো হয়েছে। ট্রেইলরের জন্য নতুন করে শ্রেণিভেদে ৬০০ থেকে ১ হাজার পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ