শিরোনাম
◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

সুজিৎ নন্দী: [২] বাজারে বার্মা ও পাতা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। দাম কমলেও ক্রেতা সংকটে স্থানীয় আমদানিকারকরা।

[৩] নগরীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম কিছুটা নিম্নমুখী। এ বিষয়ে আমদানিকরকেরা বলেছেন, পেঁয়াজের ওপর শুল্ক প্রত্যাহারের প্রভাবে পেঁয়াজের দাম কমে আসছে।

[৪] বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকতা জানান, দেশে বাজারে পেঁয়াজের চাহিদা বাড়লে, ভারত প্রায় প্রতি বছরই নানা অজুহাতে পেঁয়াজের দাম বেড়ে যায়। এ বারও তার ব্যতিক্রম হয় নি। একারণে দেশের আমাদানিকরকেরা বার্মাসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে। এদিকে দেশে নতুন পেঁয়াজ ওঠতে শুরু করেছে। সেই সঙ্গে ভারতও পেঁয়াজের দাম কমিয়ে দিয়েছে।

[৫] কারওয়ান বাজারের একাধিক পাইকারি ব্যবসায়ি জানান, বর্তমানে বার্মার পেঁয়াজ পুরোপুরি বাজার দখল করে রেখেছে। এরই প্রভাব পড়েছে বাজারে পেঁয়াজের দামে। বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়