শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় লালনের মূল মাজারের পিলারে ফাটল

আব্দুম মুনিব: [২] দীর্ঘদিন ধরে হয়নি সংস্কার না হওয়ায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়াবাড়ির মূল মাজারের পিলারে ফাটল দেখা দিয়েছে। মূল মাজারের উত্তর ও পূর্বপাশের অংশের অনন্ত ৫টি পিলারে এ ফাটল দেখা গেছে। কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা।

[৩] ফাটলের এ চিত্র দেখা দেওয়ায় দুর্ঘটনা ঘটার আগেই তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন লালন ভক্ত ও অনুসারীরা। লালন ভক্ত ও অনুসারীরা বলছেন, দেশে করোনা পরিস্থিতি থাকায় লালন সাঁইয়ের আখড়াবাড়িতে প্রায় দুই বছর কোনো অনুষ্ঠান ছিল না। তাই মূল মাজারের ফাটল ও পলেস্তারা খসে পড়ার চিত্র সামনে আসেনি।

[৪] মাজারের খাদেম ফকির মোহাম্মদ আলী শাহ বলেন, যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে। তিনি বলেন, ১৫/১৬ দিন আগে কর্মকর্তারা এসে দেখে গেছেন ফাটলের এ চিত্র। তিনি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবী জানান।

[৫] লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিষয়টি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, লালনের মূল মাজার ভারতের আজমির শরীফ অনুকরণে ১৯৬৩ সালে জেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয়দের সহযোগীতায় মাজারের নির্মাণকাজ করা হয়। ৫৮ বছর পর মূল মাজারের পিলারসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়